কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের করা হয়।
“দুর্যোগ আগমনের সতর্কবার্তা.সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলানায়তনের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র সহকারী পরিচলিক অসাদুজ্জামান খান, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জসিম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।
এসময় এনজিও, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ / রাকিব
আপনার মতামত লিখুন :