নিজস্ব প্রতিবেদক : আগামী কাল ১৫ই অক্টোবর শনিবার ত্রি-বার্ষিকী সম্মেলনে কে হচ্ছেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক? এ নিয়ে আলোচনা,সমলোচনা, জল্পনা কল্পনা এতিমধ্যো জমে উঠেছে, বিভিন্ন রাস্তা ঘাট, রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান, এমন কি চায়ের দোকানের আড্ডায়।
কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটির সময়সীমা নির্ধারণ করে প্রকাশ করেছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক (এমপি) ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান।
রাত পোহালেই সম্মেলন কে হচ্ছেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক?
ইতিমধ্যে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে তৃনমুলের ছাত্র লীগের রাজনীতি থেকে উঠে আসা গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, কোনাবাড়ী এমএ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মানুষ গড়ার কারিগর খ্যাত, বিশিষ্ট শিক্ষানুরাগী, বার বার হমলা মামলার শিকার এ্যাড. আবদুর রহমান মাস্টার।
এছাড়া প্রার্থী হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তৃনমুলপর্যায়ের আওয়ামীলীগের কোনাবাড়ী ইউনিয়ন থাকাকালিন সময় থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত রাজপথের অগ্রপথিক অকুতোভয়, রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনাবাড়ী থানা আওয়ামী লীগ কে সু সংগঠিত করেছিলেন আলহাজ্ব আক্কাস আলী।
সাধারন সম্পাদক পদে কোনাবাড়ী থানার ১০নং ওয়ার্ডের (সাবেক) কাউন্সিলর, রাজপথের অগ্রপথিক, স্বচ্ছ, নিষ্ঠাবান, মিষ্টভাষী, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. খলিলুর রহমান (এম. এ)
এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করেন
কোনাবাড়ী ইউনিয়ন ছাত্র লীগের (সাবেক) সফল আহবায়ক, গাজীপুর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দীন এর সুযোগ্য পুত্র মো. আব্বাছ উদ্দিন খোকন।
এদিকে নিজেকে স্বচ্ছ, নিষ্ঠাবান, রাজপথে লড়াকু অকুতোভয়, অনলবর্ষী বক্তৃা, কোনাবাড়ী (সাবেক) ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বিগত ওয়ার্ড কমিটিতে সভাপতি প্রার্থী হয়েও বঞ্চিত, কোনাবাড়ী পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পারশ আলীর সু যোগ্য সন্তান মো. সোলায়মান মিয়া সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করেন।
এছাড়াও কোনাবাড়ী ইউনিয়ন ছাত্র লীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের পতাকা তলে থেকে প্রার্থীতা ঘোষণা করেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কোনাবাড়ী (সাবেক) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সংগীত শিল্পী মো.আনোয়ার পারভেজ। আরো কয়েকজন প্রার্থীর নাম এতিমধ্যো শোনা যায় সভাপতি পদে প্রবীণ আওয়ামী লীগের নেতা এ্যাড. শরবেস আলী,সাধারণ সম্পাদক পদে আসরাফুল আলম হিরা,আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব আশিকুর রহমান জিয়ার নাম ও শোনা যায়।
তারা প্রতিবেদক কে জানান সকলেই আওয়ামী লীগের নীতি নির্ধারকের সিদ্ধান্ত, আওয়ামী দলীয় নিয়মনীতি, বিরোধী দলের আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে হামলা মামলা,জেল, জুলুমের শিকার হয়েছেন, ইতিহাস পর্যায়লোচনা করে যাকেই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন সকলে মেনে নিবেন বলেও জানান তারা।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :