গাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অব্যাহতি চেয়ে আবেদন | Daily AjKaler Kontho

গাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অব্যাহতি চেয়ে আবেদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৪:৩৫ অপরাহ্ন
গাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অব্যাহতি চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর দলীয় নীতিবহির্ভূত কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের, নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টায় ও দলীয় শৃক্ষলা বিরোধী কার্যকলাপের জন্য দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন একই ওয়ার্ডের আওয়ামী লীগের চারজন সহ-সভাপতি সহ আরো পয়তাল্লিশ জন নেতাকর্মী।

এর মধ্যে আলা উদ্দিন পালোয়ান, শহীদুল ইসলাম শহী, মজিবুর রহমান খান, আলহাজ্ব মোহাম্মদ জয়নুদ্দিন তারা একই ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

অব্যাহতি পত্রে বলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত, দলীয় অংগসংগঠনের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা না করিয়া নিজেরদের ব্যাক্তিগত লোকদের ও বি এন পি জামায়াতের অনুপ্রবেশ কারিদের পদপদবি দিয়ে থাকেন। আওয়ামী দলীয় নেতাকর্মীদের সাথে সু সম্পর্ক না রখিয়া বি এন পি জামায়াতের সঙ্গে সক্ষতা ও সু সম্পর্ক বজায় রাখেন,দলের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের দলীয় সংগঠনের টাকা পয়সা আত্মসাৎ করে থাকেন, এমনকি সাংগঠনিক সকল কার্যক্রম প্রচার না করিয়া একক সিদ্ধান্ত গ্রহন করে থাকেন।

তারা আরো বলেন এ সকল স্বার্থন্বেষী লোকজন পদ পদবি নিয়ে আওয়ামী লীগে দলীয় রাজনীতি আমাদের ওয়ার্ড অচিরেই ধংস হয়ে যাবে।

উক্ত বিষয় টি অতিব গুরুত্ব সহকারে অবগতির জন্য বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ও গাজীপুর ১ আসনের এমপি আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম এমপি সদয় অবগতি করেন।

এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানিনা।

আজকালের কন্ঠ /রাকিব