পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি কাজী আলগীর ও সাঃ সম্পাদক ভিপি মান্নান | Daily AjKaler Kontho

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি কাজী আলগীর ও সাঃ সম্পাদক ভিপি মান্নান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৯, ১০:২২ অপরাহ্ন
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  সভাপতি কাজী আলগীর ও সাঃ সম্পাদক ভিপি মান্নান

পটুয়াখালী প্রতিনিধি : অতি কাঙ্খিত পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক এমপি আব্দুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মি আহমেদ, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সদস্য গোলাম রাব্বানী চিনু। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, মোঃ মহিব্বুর রহমান এমপি, সাবেক মহিলা এমপি মিসেস লুৎফুন নেছা, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এসএম শাহজাদা এমপি, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জাতীয় সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। সম্মেলনে জেলা আওয়ামীলীগ, সকল উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রথম পর্ব শেষে ২০ মিনিটি পরে নতুন কমিটির ৪ জনের নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি। জেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। আর যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন এ্যাড. গোলাম সরোয়ার ও মোঃ জিয়াউল হক জুয়েল। পূর্নাঙ্গ কমিটি পরে ঘোষনা করা হবে।

আজকালের কন্ঠ /বাদল /মিজান