ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের | Daily AjKaler Kontho

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক : নিলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে ডোমার রেল স্টেশন আউটার সিগনালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সৈয়দপুর খালিশা বেলপুকুর পাসাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে নবী বক্স। তিনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে প্রকৃতি ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন নবী বক্স। এ সময় ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস চলে আসলে তিনি বুঝতে পারেননি কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে। পরে না বুঝে ২ নং লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা আরও জানান, নবী বক্স দিনে বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করেন, পরে রাতে ডোমার রেল স্টেশনে ঘুমান।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।

আজকালের কন্ঠ /রাকিব