জার্মান দূতাবাসেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা | Daily AjKaler Kontho

জার্মান দূতাবাসেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৫:১৩ অপরাহ্ন
জার্মান দূতাবাসেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহরে আজ সোমবার মুহুর্মুহু হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, আজ সকালে অন্তত ৭৫ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন করে বলা হয়েছে, রাশিয়া মোটে ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরমধ্যে ৪৩টি ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী এই হামলা চালিয়েছে। রিপোর্ট, হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সরাসরি প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে অবস্থিত জার্মান দূতাবাসের ভবনেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

তবে দূতাবাস ভবনে হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে সর্বশেষ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে চালানো এসব হামলার তথ্য নিশ্চিত করে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও বার্তায় পুতিন বলেছেন, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র জ্বালানি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। একইসঙ্গে তিনি হুঙ্কার দিয়ে অঙ্গীকার করেছেন রুশ ভূখণ্ডে পরবর্তীতে যেকোনো সন্ত্রাসী হামলার জবাব হবে কঠোর।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়া বিজ্রে হামলার ঘটনা তিনি রুশ নেতা আজ দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

আজকালের কন্ঠ /এম