প্রতিটি গুলির শব্দের প্রতিবাদ করা হচ্ছে : বিজিবি মহাপরিচালক | Daily AjKaler Kontho

প্রতিটি গুলির শব্দের প্রতিবাদ করা হচ্ছে : বিজিবি মহাপরিচালক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৪:৪১ অপরাহ্ন
প্রতিটি গুলির শব্দের প্রতিবাদ করা হচ্ছে : বিজিবি মহাপরিচালক

বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একটি গুলির শব্দও যদি শোনা যায় তার প্রতিবাদ জানায় বিজিবি। মিয়ানমার থেকে অনুপ্রবেশ যাতে না ঘটে সেজন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলার নাইক্ষৎছড়ির ঘুমধুম সীমান্তের পরিদর্শনে এসে রেজুপাড়া ফাতরাজিরি বিওপিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেজর জেনারেল সাকিল আহমদে বলেন, জনবল বাড়িয়ে সীমান্তে টহল জোরদার অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের ব্যাপারেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মিয়ানমারকে কূটনৈতিকভাবে চিঠিও দেওয়া হয়েছে। তারাও আমাদের চিঠির জবাব দিয়েছেন। একই সঙ্গে চিঠিগুলো সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে বিজিবি জোয়ানদের টহল নজরদারিতে আরও বেশি উদ্বুদ্ধ করা। একজন প্রধান হিসেবে তারা আমাকে দেখলে দায়িত্ব পালনে আরও সাহস পাবেন এবং কাজের প্রতি আরও বেশি আন্তরিক থাকবে।

আজকালের কন্ঠ /রাকিব