নিজস্ব প্রতিবেদক : ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান হাবিব-ই ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন । সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন । আগামী সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে । এ ব্যাপারে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক মহল থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানা গেছে । উল্লেখ্য যে, হাবিবুর রহমান বর্তমান চুক্তিতে থাকা পুলিশ কমিশনার শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন । বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ অক্টোবর । এর আগেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নতুন পুলিশ কমিশনার হিসেবে হাবিবুর রহমানের নাম ঘোষণা করবে বলে জানা গেছে ।

হাবিবুর রহমান ১৭ তম বিসিএস ব্যাচের মেধাবী ও চৌকশ পুলিশ কর্মকর্তা । একজন সৎ এবং মেধাবী কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম রয়েছে । অবশ্য তার চেয়েও কয়েকজন সিনিয়র থাকার প্রেক্ষিতে তাকে পুলিশ কমিশনার করা হবে কিনা এ নিয়ে নানা রকম গুঞ্জন ছিলো । কিন্তুু সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে , হাবিবই হচ্ছেন ডিএমপি-র পুলিশ কমিশনার । অবশ্য পুলিশ কমিশনার দৌড়ে একজন এডিশনাল আইজিসহ বেশ কয়েকজন ছিলেন । কিন্তুু সরকার এই মুহূর্তে ঢাকাকে নিরুপদ্রব নিরাপদ রাখতে চাচ্ছে এবং একজন দক্ষ এবং সৎ কর্মকর্তাকে খুঁজছে । নানা কারণেই সরকার হাবিবকে যোগ্য বিবেচনা করছেন । তার মধ্যে প্রথম কারণ হলো হাবিবের সঙ্গে পুলিশের মাঠ পর্যায়ের একটি ভালো যোগাযোগ রয়েছে । তিনি পুলিশ কর্মকর্তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বটে ।
দ্বিতীয় কারণ হচ্ছে ইতোমধ্যে এ ব্যাপারে তিনি সুনাম কুড়িয়েছেন । তার চাকরি জীবনে কোনো দুর্নীতি বা কোনো অনিয়মের বদনাম নেই । তৃতীয় কারণ হচ্ছে যে , সারাদেশে বিশেষ করে ঢাকায় তার একটা ভালো যোগাযোগ এবং নেটওয়ার্ক রয়েছে পুলিশের ভেতর । পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে হাবিব অন্যতম । যার ঢাকাতে পুলিশের মধ্যে ব্যাপক নেটওয়ার্ক রয়েছে এবং পুলিশ কর্মকর্তাদের কাছে তিনি জনপ্রিয় বটে । এইসব বিবেচনা থেকেই হাবিবকে পুলিশ কমিশনার হিসেবে সামনে নিয়োগ দেয়া হচ্ছে বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে । সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে , বিরোধীদল এখন রাজপথে নানারকম আন্দোলন শুরু করেছে । এইসব আন্দোলনের মূল লক্ষ্য এবং টার্গেট হলো পুলিশ । যেকোনো ভাবে পুলিশকে উত্তেজিত করে একটি পরিস্থিতির সৃষ্টি করাই বিএনপি লক্ষ্য । আর সে কারণেই ঢাকায় পুলিশের বিশ্বস্ত এবং কার্যকর কর্মকর্তা দরকার । সে বিবেচনা থেকেই হাবিব অনেকেই এগিয়ে গেছেন বলে সরকারের উচ্চপদস্থ বিভিন্ন সব সূত্র নিশ্চিত করেছে ।
আজকালের কন্ঠ /এম /এস
আপনার মতামত লিখুন :