নিজস্ব প্রতিকেদক : নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ রোববার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি।
পথচারী ওমর ফারুক নামে এক ব্যক্তি জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। ৮ জন যাত্রী ছিল রিকশাটির মধ্যে। হঠাৎ একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, কিছুক্ষন আগে আহত জামাল মিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। মরদেহ ৪ টি ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।
অটোচালক আবু হানিফের ছোট ভাই মো. রতন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় থাকেন তারা।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো. নবীর হোসেন জানান, একটি মাইক্রোবাসের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে স্থানীয় একটি হাসপাতালে একজন মারা যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আজকালের কন্ঠ /আরিফ
আপনার মতামত লিখুন :