বাগেরহাটে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ আটক-৩ | Daily AjKaler Kontho

বাগেরহাটে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ আটক-৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৯, ৮:৩৭ পূর্বাহ্ন
বাগেরহাটে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ আটক-৩

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ আটক করে।
আটক কৃতরা হলেন, বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, শহরের পরিবেশকে অশান্ত করতে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় একটি গোপণ বৈঠক করছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। এদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে।
এদিকে এ মামরার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করেছে বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লাসহ নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /সওকাত /এমএম