নিজস্ব প্রতিবেদক : আসছে আগামী ১৫ ই অক্টোবর গাজীপুর মহানগর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটির সময় ও তারিখ নির্ধারন করেন গাজীপুর মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতি নির্ধারক ও সমন্বয়ক় সম্মেলন কমিটি।
আগামী ১৫ ই অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে আগামী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকানে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
কে হচ্ছে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , ইতিমধ্যে অনেকেই প্রার্থীতা ঘোষণা করেছেন।
এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রার্থীতা ঘোষণা করেন তৃনমুল পর্যায়ের ছাত্র লীগের রাজনীতি থেকে উঠে আসা বিশিষ্ট শিক্ষানুরাগী, সময়ের সাহসী সন্তান, অকুতোভয়, রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রপথিক মো.খলিলুর রহমান (এম. এ),তিনি ১৯৮৯ সাল থেকে ছাত্র রাজনৈতিক জীবন সুচনা হয় এর পর থেকে কলেজ, ভার্সিটির, ইউনিভার্সিটি, ছাত্রজীবন শেষ করেন এবং পাশাপাশি সামাজিক কার্যক্রমের সাথে জড়িত হয়ে সমাজসেবা করে আসছেন।
বর্তমানে খলিলুর রহমান (এম.এ) গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, গাজীপুর মহানগর ১০ ওয়ার্ডের (সাবেক) জনপ্রিয় কাউন্সিলর, তিনি একজন সাবেক কাউন্সিলর হয়েও দায়িত্বের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যিনি সব সময় উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়ে থাকেন।
বিভিন্ন দূর্যোগের সময় এবং বন্যা কবলিত মানুষদের মাঝে ইতিমধ্যে তিনি দেশের বিভিন্ন বন্যা কবলিত অসহায় পরিবারের কাছে ত্রান পৌছে দিয়েছেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড আজমত উল্লা খান এর দিক নির্দেশনায়, মহানগর আওয়ামীলীগ এর যে কোন কার্যক্রম এবং দিক নির্দেশনা মেনে তিনি সকল কর্মসুচি পালনের মাধ্যমে ইতিমধ্যে সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়েছেন খলিলুর রহমান (এম. এ), কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় সবাই শিক্ষিত নম্র-ভদ্র নতুন নেতৃত্বের জন্য আশাবাদী।
কোনাবাড়ী বাসি নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। তারা আরও বলেন নতুন নেতৃত্ব কোনাবাড়ি থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক শক্তি বহুগুনে বৃদ্ধি করবে এবং যুব সমাজকে যথেষ্ট মুল্যয়ন করবে।
তাই সকলেই খলিলুর রহমান (এম. এ) কেই কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :