কোনাবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে একজনের আত্মহত্যা | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে একজনের আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ১২:১৬ অপরাহ্ন
কোনাবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে একজনের আত্মহত্যা

কোনাবাড়ী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে নিলু বেগেম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে যানাযায়।

গতকাল রবিবার (২ অক্টোবর) দুপুরে কোনাবাড়ী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত নিলু বেগম মাদারীপুর জেলার শিবচর থানার মোহাম্মদ মোল্লার মেয়ে। সে কোনাবাড়ী থানাধীন পুকুর পাড় জাকিরের বাসায় ভাড়া থাকতো।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আজকালের কন্ঠ /রাকিব