শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা | Daily AjKaler Kontho

শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৬:১৩ অপরাহ্ন
শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

রাকিব রেজা : আজ ২৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা বারোটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিশ্ব মানবতার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রখ্যাত নাট্য শিল্পী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকী ইনাম, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল এ্যান্ড ইনস্টিস্টিউট পরিচালনা পরিষদ, ন্যাশনাল টেকনিকাল ওয়ারকিং কমিটি- নিউবরন হেলথ এবং কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীগন। নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক অভিভাবকদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি ও বরেণ্য অতিথিবর্গকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে অডিও ভিজ্যুয়াল প্রদর্শিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আজকালের কন্ঠ /এম