বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৪:১৫ অপরাহ্ন
বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোলে পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাতীপাড়া গ্রামের রবিউল ফকিরের ছেলে মো. বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের রহিমের ছেলে মো. রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মো. মিলন হোসেন (২১)।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে পাটবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ /রাকিব