নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। আজ বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামীতে দেশ ও জাতির আরো সেবা করতে পারে এ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তিনি দেশের অর্থনীতির ভীতকে শক্তিশালী করে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভবিষ্যতে আরও এগিয়ে যাবে ও বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি প্রধানমন্ত্রীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়রে সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনালরল ম্যানেজারবসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। এ ছাড়া ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজার অফিস, প্রিন্সিপাল অফিস, শাখাসমূহ প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :