শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আ’লীগ নেতার শুভেচ্ছা বিনিময় | Daily AjKaler Kontho

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আ’লীগ নেতার শুভেচ্ছা বিনিময়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২২, ৬:১৭ অপরাহ্ন
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আ’লীগ নেতার শুভেচ্ছা বিনিময়

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন র্ধমাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.মোঃ আফজাল হোসেন।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.মোঃ আফজাল হোসেন এর বাস ভবনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন র্ধমাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপন ব্যানার্জী, মানস কান্তি দত্ত, অতুল চন্দ্র দাস, এ্যাড সৌমেন্দ্র চন্দ লাল শৈলেন, এ্যাড. উজ্জ্বল বসু। এসময় বিভিন্ন পূজা মন্ডপের সনাতন র্ধমাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ০১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব। মন্ডপে মন্ডপে তাই প্রতিমায় রং করা ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। এদিকে কঠোর নিরাপত্তায় সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলার ১৮৮ টি মন্ডপে সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন পুলিশ প্রশাসন।

আজকালের কন্ঠ /রাকিব