আলীকদমে ইউএনও প্রত্যাহরের নেতৃত্ব দিলেন উপজেলা চেয়ারম্যান ! | Daily AjKaler Kontho

আলীকদমে ইউএনও প্রত্যাহরের নেতৃত্ব দিলেন উপজেলা চেয়ারম্যান !


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৭:৫২ অপরাহ্ন
আলীকদমে ইউএনও প্রত্যাহরের নেতৃত্ব দিলেন উপজেলা চেয়ারম্যান !

মোঃ জয়নাল আবেদীন আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলায় ইউএনও প্রত্যাহারের দাবিতে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা চেয়ারম্যানের অনুসারী ও গরু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরোধ চলে আসছে। এবার আরও প্রকাশ্যে নিয়ে এলো উপজেলা চেয়ারম্যান।

(২৪ সেপ্টেম্বর) শনিবার বিকালে চৌমুহনী থেকে শুরু হয়ে মিছিলটি পুলিশের বাধার মুখে ক্যান্টিন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।

বিক্ষোভ মিছিলে উপজেলা চেয়ারম্যান বলেন,বর্তমান ইউএনও আলীকদম আসার পর থেকে নিয়মবহির্ভূত কাজ করে আসছিল। মেরাংথং জাদি পাহাড়ে রেষ্টহাউস নির্মাণ করতে চেয়েছে। বাঁধার মুখে করতে পারেনি। পর্যটনের নামে ম্রো বাহিনীর কমান্ডারের বাগানের ছোট ছোট গাছ কেটে বিতর্কিত কর্মকার্ন্ড করছেন ইউএনও।

তিনি আরও বলেন, আমাদের ছোট ভাইয়ের নিজেদের টাকায় খেলা চালিয়েছে।সে খেলায় আমাকেও প্রধান অতিথি করার কথা ছিল কিন্তু প্রধান অতিথি হিসেবে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি অযোগ্য ও মানসিক ভারসাম্য হীন একজন ইউএনও। অতি দ্রুত এই ইউএনও কে আলীকদম থেকে প্রত্যাহার করতে হবে। ইউএনওকে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী নেওয়া হবে বলে হুশিয়ারি দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।

এদিকে যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ মিছিল সেই ফুটবল টুণামেন্টের আয়োজন কারী আবাসিক যুব স্বাধীন সমাজ ও খেলোয়াড়রা কেউ উপস্থিত ছিলেন না।

খেলা পরিচালনাকারী কমিটি সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও দুইদলের অধিনায়ক মোহাম্মদ করিম,মোঃসোহেল বলেন, গতকালকের ঘটনার সাথে আজকের মিছিলের কোন সম্পর্ক নেই। আমরা কাউকে বিচারও দেয়নি। খেলার বিষয়ে আমাদের কোন মন্তব্যও নেই।

তারা আরও বলেন, যে ভিডিও নিয়ে এত ঘটনা ঘটছে। আর আগে ও পরে আরও অনেক কিছু ছিল কিন্তু কেটে ফেলা হয়েছে। ট্রফি ছুড়ে ফেলার জন্য ইউএনওকে খেলোয়াড়রায় বলেছেন। ইউএনও খেলোয়াড়দের মধ্যে কোন ঝামেলা না হোক সেটায় চেয়েছেন। আমাদের কাছে ১৫ মিনিটের ভিডিও আছে। ভিডিও দেখলে ইউএনওর অপরাধ কি ছিল স্পষ্ট হয়ে যাবে। এঘটনাকে একটি মহল রং মাখছে।

গতকাল ২নং চৈক্ষ্যং এলাকার একটি টুনামেন্টে ইউএনও ট্রফি ছুড়ে ফেলার ভিডিওটি প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনার ঝড়।

আজকালের কন্ঠ /রাকিব