ধামরাই উপজেলাধীন সানোড়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন ও কর্মীসভা | Daily AjKaler Kontho

ধামরাই উপজেলাধীন সানোড়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন ও কর্মীসভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৩:৫০ অপরাহ্ন
ধামরাই উপজেলাধীন সানোড়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন ও কর্মীসভা

এম রহমান : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা জেলা উত্তরের অন্তর্গত ধামরাই উপজেলাধীন সানোড়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর সকাল ১১.০০ টায় সানোড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন ও কর্মীসভা অনুষ্টিত হয়েছে।

উক্ত কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়-সহ-সভাপতি বাবু দেবাশীষ বিশ্বাস,ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশীষ কুমার মজুমদার, বিশেষ অথিতি সানোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু,জাতীয় পরিষদ সদস্য পাপিয়া রায় পাখি, মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /রাকিব