দশমিনায় মৎস্য অফিসের আয়োজনে মাছের পোনা অবমুক্ত | Daily AjKaler Kontho

দশমিনায় মৎস্য অফিসের আয়োজনে মাছের পোনা অবমুক্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৩:৩২ অপরাহ্ন
দশমিনায় মৎস্য অফিসের আয়োজনে মাছের পোনা অবমুক্ত

মো. মোশারফ হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : ” নিরাপদ মাছে ভরব দেশ মুজিব বর্ষের বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলর বিভিন্ন সরকারি পুকুর, খাল ও জলাসয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ গোলাম সরোয়ার, মেরিন ফিসারিস কর্মকর্তা মো. নাজমুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার ঝান্টা সাংবাদিকদের বলেন, ২০২২/২৩ অর্থ বছরে দশমিনা উপজেলার বিভিন্ন চরাঞ্চলে সরকারি খাল, পুকুর ও জলাসয়ে এ বছর তিন শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

আজকালের কন্ঠ /আর,আর