সিলেটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

সিলেটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ২:৪৯ অপরাহ্ন
সিলেটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেট প্রতিনিধি : সিলেটে ২৩৬ বোতলের ফেনসিডিলের চালানসহ মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে।

উপজেলার চারখাই এলাকায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে চেকপোস্ট একটি মোটরসাইকেলে নিয়ে আসা এ মাদকের চালান জব্দ করে পুলিশ।

এসময় আকমল হোসেন (৩২) নামে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক আকমল সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ী) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারখাই বাজারে চেকপোস্ট বসিয়ে মাদকের চালানসহ যুবককে আটক করা হয়।

তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনসিডিলের চালানসহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল আহমদ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ /আরএস