টঙ্গীতে গুদামে অগ্নিকাণ্ড | Daily AjKaler Kontho

টঙ্গীতে গুদামে অগ্নিকাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ১২:৪৪ অপরাহ্ন
টঙ্গীতে গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ৯টার দিকে মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের জমিতে নির্মিত ভাড়া করা একটি গুদা‌মে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের পাঁচটি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণ কা‌জে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় আগু‌নে পু‌ড়ে যায় মেশিন ও কাগজপত্রসহ গুদা‌মের বিপুল প‌রিমাণ মালামাল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ইকবাল।

আজকালের কন্ঠ /রাকিব