মো. মোশারফ হোসেন দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের ২০২২ সালে ডিগ্রি শাখার পরিক্ষার্থী থেকে পাঁচশ্ থেকে এক হাজার টাকা আদায় করে পরিক্ষা কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ম্যানেজ করে পরিক্ষা হল ফ্রি ও নকল কপি দেওয়ার কথা বলে অর্থ আদায়।
সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের ডিগ্রি শাখার পরিক্ষার্থী মো. আল ইমরান হোসাইন সাধারন পরিক্ষার্থীদের পক্ষে। জেলা প্রশাসক পটুয়াখালী মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার দশমিনা পটুয়াখালী বরাবর লিখিত ভাবে ১৮/৯/২২ইং বোরবার অভিযোগ করেন
অভিযোগ সুত্রে জানা যায়, সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের ডিগ্রি শাখার সাধারণ শিক্ষার্থীদের থেকে। দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের ইংরেজী প্রভাষক মোঃ ফারুক হোসেন নিলয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে ম্যানেজ করে পরিক্ষার কেন্দ্রের হলে ইংরেজি পরিক্ষার নকল কপি পৌঁছে দেওয়ার কথা বলে শতাধিক ছাত্র/ছাত্রীদের কাছ থেকে পাঁচশ্ থেকে এক হাজার করে টাকা নিয়েছে।
পরিক্ষা কেন্দ্রের হলে কোন সুযোগ সুবিধা করে দিতে না পারায় সাধারন শিক্ষার্থীরা যখন ওই প্রভাষক ফারুক হোসেন নিলয় এর কাছে টাকা চায় তখন সে পরিক্ষার্থীদের কে নানা প্রকার ভয় ভীতি দেখায় । এতে পরিক্ষার্থীরা না মানায় এসময় প্রভাষক ফারুক হোসেন নিলয় বলেন। তোমরা যখন সার্টিফিকেট এবং প্রশংসা পত্র নিতে আসবা তখন তোমাদের কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়া হবেনা। তোমাদের সার্টিফিকেট এবং প্রশংসা পত্র আমি কলেজ থেকে সংগ্রহ করে দিবো।
অভিযোগের বিষয় সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের ইংরেজি প্রভাষক মো. ফারুক হোসেন নিলয় কে, তার মুঠোফোনে একাদিক বার ফোন দিয়েছি তার ফোন রিসিভ হয়নি বলে বক্তব্য নিতে পারি নাই।
এবিষয়ে সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজ গভনিং বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল দৈনিক আজকালের কন্ঠকে বলেন, অভিযোগটি আমার হাতে পাইনি, তবে হাতে পেয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিবো।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :