রাকিব রেজা : আজ শনিবার যাত্রাবাড়ী থানার অন্তর্গত সকল ওয়ার্ড নিয়ে বিএনপি -জামায়াতের তান্ডবের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ৪৮,৪৯,৫০,৬২,৬৩,৬৫ নং ওয়ার্ড যাত্রাবাড়ী থানায় এ প্রতিবাদ সভা ও মিছিল করেন যুবলীগের নেতৃবৃন্দ ।
এসময় যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিন এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :