বাগেরহাটে নবান্ন উৎসব অনুষ্টিত | Daily AjKaler Kontho

বাগেরহাটে নবান্ন উৎসব অনুষ্টিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০১৯, ১০:৫২ অপরাহ্ন
বাগেরহাটে নবান্ন উৎসব অনুষ্টিত

বাগেরহাট প্রতিনিধি : ’’লোকজ ঐতিহ্যের সুরালপনে, এসো মিলি সবে নবান্নের উৎসবে” শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নবান্ন উৎসব অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। স্থানীয় সরকারের উপপরিচালক দেব প্রসাদ পাল সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা আমাতুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত নবান্ন উৎসবে সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রফেসর বুলবুল কবির, অধ্যাপক কমল কুমার ঘোষ, সাবেক প্রধান শিক্ষক মূখার্জি রবিন্দ্রনাথ প্রমুখ। নবান্ন উৎসবে মোট ২০ টি স্টল নবান্নের পিঠা প্রদর্শন করে।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান