মীর মশিউর : শুক্রবার ১৬ তারিখ বাউফল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাউফল ২ আসনের মনোনয়ন প্রত্যাশী এড.খন্দকার সামছুল হক রেজা।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। বাউফল উপজেলার অবহেলিত মুজিব আদর্শের সৈনিকদেরকে পুনরুদ্ধার করে বাউফল উপজেলাকে একটি মুজিব আদর্শের উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে এবং কৃষকলীগকে একটি সাংগঠনিক ইউনিটে পরিণত করতে হবে।
তিনি আরো বলেন, আমি পটুয়াখালী জেলা বাউফল ২ আসনে মনোনয়ন প্রত্যাশি। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিয়ে দেশ ও জনগনের খেদমত করার সুযোগ করে দেবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইউসুফ।তিনি বলেন, খন্দকার সামছুল হক রেজা এক জন পরিশ্রমি, সাংগঠনিক, মেধাবী, ভদ্র মানুষ ।তিনি লোভ লালসার ঊর্ধ্বে তাই আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়ে দেশ ও বাউফল বাসির খেদমত করার সুযোগ করে দেবেন।
সভায় সভাপতির আসন গ্রহণ করে বাউফল উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম রাসেল মাস্টার। সভা পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম ।
আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত শীল সহ বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :