দশমিনা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

দশমিনা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৪:০৭ অপরাহ্ন
দশমিনা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা

মো. মোশারফ হোসেন দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মো. মনিরুজ্জামান মনিরকে আহবায়ক ও মো. হারুন-অর-রশিদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দলীয় কার্যালয়ে জেলা কৃষকদলের আহবায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্য সচিব মো. তারেকুল ইসলাম ইভান সিকদারের যৌথ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকদলের এ কমিটিতে আহবায়ক ছাড়াও আরও ১০ জন যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। তারা হলেন মোশারেফ হোসেন, হাজী জয়নুল আবেদীন, আবুল কালাম, হাজী ইসমাইল হাওলাদার, গোলাম মস্তফা, হালেম খাঁ, শহিদুল ইসলাম, আ. রহিম, বিধান মন্ডল ও মহিবুল সিকদার।

নবগঠিত দশমিনা উপজেলা কৃষকদলের এ কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান মনির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের মাধ্যমে চলমান আন্দোলন জোরদার করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ /রাকিব