পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলেন এড্যা.বশিরুল আলম | Daily AjKaler Kontho

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলেন এড্যা.বশিরুল আলম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ২:২১ অপরাহ্ন
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলেন এড্যা.বশিরুল আলম

মীর মশিউর : পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট সমাজসেবক সদ বিনয় এড.বশিরুল আলম। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আঃ মোতালেব হাওলাদার উপজেলা চেয়ারম্যান, এন এন, জাহাঙ্গীর হোসেন, চেয়ারম্যান দাসপারা, ইউপি, মোঃশাহাজাদা হাওলাদার সাবেক চেয়ারম্যান নওমালা ইউনিয়ান, মোঃ জাহিদুল হাসান জাহিদ, চেয়ারম্যান বাউফল ইউনিয়ন এছাড়া আরও অনেকে।

মনোনয়ন পত্র দাখিল শেষে এড.বশিরুল আলম বলেন , ‘আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জেলা পরিষদ নির্বাচনে আমি সদস্য পদে বিজয়ী হলে জেলা পরিষদের সেবা কে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিব।

তিনি বলেন, আমি মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, মন্দির, এর উন্নয়ন করেছি এবং বিভিন্ন বাড়িতে টিউবল, পাকা ঘাট করে দিয়েছি।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হবে। আমরা শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করবো। ‘

আজকালের কন্ঠ /রাকিব