হাওরের সমস্যা সমাধানের উপায় ডেজিং : জাহিদ ফারুক | Daily AjKaler Kontho

হাওরের সমস্যা সমাধানের উপায় ডেজিং : জাহিদ ফারুক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
হাওরের সমস্যা সমাধানের উপায় ডেজিং : জাহিদ ফারুক

রাকিব রেজা : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওরের সমস্যা একমাত্র হাওরবাসিই ভালোভাবে অনুধাবন করতে পারে।হাওরের ফসরের ওপরই দেশের খাদ্যশষ্যের মুল্য নির্ভর করে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া,কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ ৭টি জেলায় ৬৯ টি উপজেলায় মোট ৩৭৩ টি হাওর এঅঞ্চলের দুর্যোগপুর্ণ এলাকা।পলি জমে এই হাওরাঞ্চলের নদী-খাল ও হাওরগুলোর নাব্যতা হ্রাস পাওয়ার ফলে বর্ষায় বা উজান থেকে নেমে আসা পানি ধারণ করে রাখতে পারে না ফলে পানি চলে আসে লোকালয়ে।হাওরের পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে হাওরের ক্ষয়ক্ষতি হ্রাসের সমাধানের উপায় হচ্ছে ডেজিং।ডেজিং যদিও অনেক ব্যয় বহুল তার পরেও সরকার ডেজিং করার পরিকল্পনা নিচ্ছে।কারন আমরা অর্থনৈতিকভাবে সাবলম্বি হয়েছি।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) সদর দফতর, রমনায় টাস্ক ফোর্স অন ওয়াটার সেক্টরের উদ্যোগে ১ম পর্বে ‘হাওরে বন্যা ও সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন,একসময় ছিল যখন হাওরবাসি বন্যায় ক্ষতিগ্রস্থ হলে বলতো বাঁধ চাইনা ভাত চাই। এখন প্রেক্ষাপট ভিন্ন এখন হাওরবাসি বলে ভাত চাইনা বাঁধ চাই।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মেহনতি মানুষের দুখ:দূরদর্শা দুর করতে চেয়েছেন। হাওরবাসির দুখ:দূর করার জন্য ১৫শ ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৫টি নদীর ৩২৮ কি:মি:খননের কাজ হাতে নেয়া হচ্ছে।হাওরের সমস্যা,দেশের অর্থনৈতিক উন্নয়ন সরকারের একারপক্ষে করা সম্ভব না। উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ অত্যান্ত জরুরী।দেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে।

তিনি আরো বলেন,বাংলাদেশের ভৌগলিক বাস্তবতার এক অনিবার্য প্রাকৃতিক বৈশিষ্ট্য যা প্রতিহত করা প্রায় অসম্ভব।তাই এ বাস্তবতাকে মেনে নিয়েই এর সাথে যুগোপযোগী উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবন ব্যবস্থাকে স্বাভাবিক ও টেকসই করতে হবে।হাওর অঞ্চল সম্পদের আধার।মাছসহ নানান প্রানী বৈচিত্র্যের জন্য সমৃদ্ধশালী। বছরের যদি ২মাস হাওরে মাছ আহরণ বন্ধ রাখা যায় তাহলে বাংলাদেশ মৎস্য সম্পদে বিশ্বে প্রথমস্থান অর্জন করতে পারবে একই সাথে পুষ্টি চাহিদা মিটাবে।

আলোচনায় বক্তারা বলেন,সুরমা ও কুশিয়ারা নদীকে কেন্দ্র করে গড়ে উঠা সমগ্র হাওর অঞ্চলের পানি ভৈরব বাজারের কাছে আপার মেঘনায় পতিত হয়।হাওর এলাকাসমূহের উত্তরে ভারতের মেঘালয়ের পাহাড়ী এলাকা,দক্ষিনে ত্রিপুরা ও মিজোরামের বেষ্টিত। এখানে পূর্ব-পশ্চিম দিকজুড়ে বিস্তৃত খাসীয়া-পাহাড় সমুহের অবস্থানের কারনে বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অধিক বৃষ্টিপাত ঘটায়। তার উপর রয়েছে জলবায়ু পরিবর্তনের কারনে এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধি পাওয়ায় বৃষ্টিপাতের-পরিমান অনেক বেশী হওয়ায় এবং পাহাড়ী নদীসমূহের ঢাল অত্যন্ত খাড়া হওয়ায় বিশাল পানিরাশি অতিদ্রুত বাংলাদেশে প্রবেশ করে এবং আকস্মিক বন্যায় উদ্ভব হয়।

সদস্য সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রকৌশলী মো.হাবিবুর রহমান,পিইএনজি,সভাপতি, টাস্ক ফোর্স অন ওয়াটার সেক্টর, আইইবি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ, রেজওয়ান আহম্মদ তৌফিক,আইইবি এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো.নুরুজ্জামান,আইইবি সহ-সভাপতি (প্রশাসন)প্রকৌশলী খন্দকার মনজুর মোরোশেদ,আইইবি সহ-সভাপতি এসএম মনজুরুল হক মঞ্জু।

প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.মো: শাহজাহান কবীর,মহাপরিচালক,মৎস্য অধিদপ্তর,মাহবুবুল হক,নির্বাহী প্রকৌশলী,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,আরিফুজ্জামান ভূঁইয়া, ড.মোস্তফা আলী,অধ্যাপক,পানি সম্পদকৌশল,বুয়েট,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক মো.হাবিবুর রহমান।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী,মো.শাহাদাৎ হোসেন(শবিুল)পিইএনজি,সাধারণ সম্পদক,আইইবি।

মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সভাপতি,হাওর বাচাঁও আন্দোলন,সুনামগঞ্জ, আবু সুফিয়ান,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দ চৌধুরী,প্রধান নির্বাহী একাত্তর টিভি,প্রকৌশলী মোজ্জামেল বাবু।

আজকালের কন্ঠ /আর