অনলাইন ডেস্ক : চেয়ারে বসে আছেন স্কুলশিক্ষিকা। সামনে দাঁড়িয়ে এক ক্ষুদে শিক্ষার্থী। শিক্ষিকার হাত ধরে তার রাগ ভাঙানোর চেষ্টা করছে শিশুটি। এমনকি এক সময় শিক্ষিকার রাগ ভাঙাতে তার গালে চুম্বনও করে সে। ভারতের বিহার প্রদেশের ছপরার একটি স্কুলের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে ভিডিওটি। শিক্ষিকা ও খুদে শিক্ষার্থীর কথোপকথন মন ছুঁয়েছে নেটিজেনদের।
ভিডিওতে শিক্ষিকা ও ক্ষুদে সেই শিক্ষার্থীর কথোপকথনের কিছু অংশ:
শিক্ষিকা: তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি।
শিশু শিক্ষার্থী: ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।
শিক্ষিকা: তুমি বার বারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো।
শিশু শিক্ষার্থী: আর করব না, ম্যাম। আর করব না।
শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু শিশুটি তার কাছে গিয়ে আদর করে বলে, আর করব না, করব না।
শিক্ষিকা: প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?
শিশু শিক্ষার্থী: একদম। (এরপরই শিক্ষিকা তার গালে শিশুটিকে চুমু দিতে বলে) শিশুটি শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও দেন শিশুটিকে।
শেষ পর্যন্ত শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয় ক্ষুদে শিক্ষার্থী। প্রত্যেকের স্কুলজীবনের দুষ্টুমির স্মৃতি রয়েছে। স্কুলজীবন পেরিয়ে এসে সেই স্মৃতি এখনো হাতড়ে বেড়ান অনেকে।
>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<
আজকালের কন্ঠ /মনির
আপনার মতামত লিখুন :