ক্রেমলিন তার লক্ষ্য অর্জন করবে: রাশিয়া | Daily AjKaler Kontho

ক্রেমলিন তার লক্ষ্য অর্জন করবে: রাশিয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ৪:৫৮ অপরাহ্ন
ক্রেমলিন তার লক্ষ্য অর্জন করবে: রাশিয়া

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। আজ সোমবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে পিছু হটছে রুশ বাহিনী। পশ্চিমাসহ ইউক্রেনের কর্মকর্তাদের এমন দাবির পর প্রথমবারের মতো রিপোর্টারদের সঙ্গে কথা বললেন পেসকভ।

এমন পরিস্থিতি ইউক্রেনে দেশটি আরও সেনা মোতায়েন করবে কিনা-এমন প্রশ্নের জবাব অনেকটা এড়িয়ে যান দিমিত্রি পেসকভ। তবে তিনি বলেন, এমন প্রশ্ন সরাসরি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে করা উচিৎ।

তবে শেষমেশ চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ সোমবার পর্যন্ত দেশ দুইটির মধ্যে সংঘাত ২০১ দিনে গড়িয়েছে।

আজকালের কন্ঠ /মিম