কোটালিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের আজ সোমবার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী অমিত মাহমুদ। অভিভাবক, শিক্ষক,,দাতা সদস্য সহ মোট সদস্য সংখ্যা ৯ জন।
কান্দি ইউনিয়নের চেয়ারম্যান তুষার মুধু বলেন পরপর চার বার নির্বাচিত হওয়ার একটাই কারণ তিনি সভাপতি হওয়ার পর থেক উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোর অনেক পরিবর্তন হয়েছে। লেখা পড়ার মান ভালো হয়েছে।
ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্য সহকারী প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ রায় বলেন, কাজী অমিত মাহমুদ আমাদের শিক্ষক, এবং ছাত্র ছাত্রী ও বিদ্যালয়ের সবদিকে খেয়াল রাখেন।
কাজী অমিত মাহমুদ পুনরায় নির্বাচিত হয়ে সকলের উদ্দেশ্যে বলেন আমার প্রথম কাজ লেখা পড়ার মান উন্নত করা এবং বিদ্যালয়টি সরকারি করন করা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা। আমার পুর্বপুরুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল।
আমার বাবা কাজী মাহমুদ হোসেন মন্টু কাজী মন্টু কলেজের প্রতিষ্ঠাতা, চাচা শাহানা রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।আমাদের পরিবার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :