কোনাবাড়ী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ১০নং ওয়ার্ডে বাংলাদেশ পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ ১০ই সেপ্টেম্বর রোজ (শনিবার) অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার এর দ্বায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল,নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মো. আখতার উজ জামান সভাপতি বি.সি.ডিএস কোনাবাড়ী থানা, সহ কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মো. রাসেদুল ইসলাম বিশাল।
সরাসরি ভোটাধিকারের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি মো. নুর এ আলম, সাধারণ সম্পাদক মো. রাসেল রানা,সাংগঠনিক মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন।

এসময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাস আলী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মো. খলিলুর রহমান এম এ সদস্য মহানগর আওয়ামী লীগ, মো. তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোসা. তাসলিমা নাসরিন মহিলা কাউন্সিলর, মো. সিদ্দিকুর রহমান সভাপতি ৮নং ওয়ার্ড পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যাবসায়ী সমিতি সহ কোনাবাড়ী থানার ১০ নং ওয়ার্ডের সকল পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবয়ায়ী সকল নেতৃবৃন্দ।

সকাল ১০টা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা দুপর ২ টা পর্যন্ত। দপুর ২.১০ টা থেকে শুরু হয় ভোট গণনা।

বিকেল ৩ টা সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন দুলাল।
নির্বাচন সার্বিক পর্যোবেক্ষনে ছিলেন গাজীপুর সহ কোনাবাড়ী প্রেসক্লাবের সকল ইলেক্টোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।
আজকালের কন্ঠ /রাকি্ব
আপনার মতামত লিখুন :