গাইবান্ধা ৫ (সাঘাটা ও ফুলছড়ি) জাতীয় সংসদ উপ-নির্বাচনে মননোয়ন ফরম জমা দিলেন মোসাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস | Daily AjKaler Kontho

গাইবান্ধা ৫ (সাঘাটা ও ফুলছড়ি) জাতীয় সংসদ উপ-নির্বাচনে মননোয়ন ফরম জমা দিলেন মোসাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ৩:১৪ অপরাহ্ন
গাইবান্ধা ৫ (সাঘাটা ও ফুলছড়ি) জাতীয় সংসদ উপ-নির্বাচনে মননোয়ন ফরম জমা দিলেন মোসাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস

ষ্টাফ রিপোর্টার: গতকাল গাইবান্ধা ৫ আসনে জাতীয় সংসদ উপ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মননোয়ন ফরম জমা দিলেন মোসাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা)। তিনি বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৭২ এর সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য, সংসদে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর রংপুর জেলা ও গাইবান্ধা জেলার সাবেক সভাপতি এবং সাঘাটা ও ফুলছড়ি- উপজেলার সাবেক সংসদ সদস্য এবং গাইবান্ধা সদর থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য, মরহুম লুৎফর রহমান সাহেবের স্নেহধন্য নাতনি।

এছাড়াও তিনি গাইবান্ধা জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, বোনার পাড়া কলেজের প্রতিষ্ঠাতা, জননেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আতাউর রহমানের সু-যোগ্য জৈষ্ঠ্য কন্যা। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ মোহাম্মদ হোসেন জীবনের সহধর্মিনী।

আসন্ন গাইবান্ধা ৫ (সাঘাটা ও ফুলছড়ি) জাতীয় সংসদ উপ -নির্বাচনি এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তিনি নব্বই দশকের দুঃসময় ও দূর্দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বদলীয় ঐক্য জোট আন্দোলনে সক্রিয় কর্মী হিসাবে সাহসীকতার সাথে রাজপথে আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছিলেন।

তাছাড়া তিনি গাইবান্ধা সরকারি কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক, কেন্দ্রীয় যুবলীগের সক্রিয় ও পরিশমী নেত্রী। উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলাকে তাহার নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষ এমপি হিসেবে দেখতে চান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ প্রার্থনা ও সর্বসাধারণের কাছে মোসাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা) দোয়া ও সমর্থন কামনা করছেন।

আজকালের কন্ঠ /রাকিব