লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝুমকি ওই এলাকার মিনাল রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিদ্যুতের লোকাল লাইনের একটি তার ছিড়ে পড়েছিল। সেখানে চলাচল করার সময় সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঝুমকিকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার ডা. ধিমান রায় বাংলানিউজকে বলেন, হাসপাতালে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :