জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার | Daily AjKaler Kontho

জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২২, ৫:০১ অপরাহ্ন
জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

বিমানবন্দর থানা পুলিশ বুধবার রাত ১০টায় মোবাইল ফোনটি উদ্ধার করার পাশাপাশি ছিনতাইকারী ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম আজকালের কন্ঠ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ছিনতাই হওয়া জিএম কাদেরের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে জিএম কাদেরের গাড়ি থেকে মোবাইলটি যে ছিনতাই করে তার নাম আজিজুল। পরে আজিজুল মোবাইলটি হাতবদল করে। আজিজুল ছাড়াও তার সহযোগী ইসমাইল, সানাউল্লাহ ও সুবল চন্দ্র ঘোষসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাত ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়।

আজকালের কন্ঠ /আর