বাউফলে নৌকা কে হারিয়ে বিদ্রোহী প্রার্থী বিজয়ী | Daily AjKaler Kontho

বাউফলে নৌকা কে হারিয়ে বিদ্রোহী প্রার্থী বিজয়ী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
বাউফলে নৌকা কে হারিয়ে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসীন নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে এসএম মহসীন (চশমা প্রতীক) ৪৮৬৯ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী নৌকা প্রতীকের ইব্রাহীম ফারুক পেয়েছেন ৪৮০৪ ভোট।

এদিকে নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ও ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়। বড় ধরনের সহিংস ঘটনা ছাড়াই সারাদিন ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিকালে নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন শেষে ফেরার পথে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে কতিপয় দুর্বৃত্ত। ওই ঘটনায় দীপক কুমার, রাহাত ও আবু ছালেহ নামের ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দীপক কুমারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এরআগে সকালে ওই কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে আলআমিন (২২) নামের এক ভোটারকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন। নির্বাচন পরবর্তী সহিংসতায় মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকটি স্থানে হামলার খবর পাওয়া গেছে। এরমধ্যে জিএম ফোরকান ও হারুন অর রশিদ নামের দুই ব্যাক্তির উপর হামলা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব