সারের মূল্য বৃদ্ধিতে কঠোর হুঁশিয়ারি কৃষক লীগের | Daily AjKaler Kontho

সারের মূল্য বৃদ্ধিতে কঠোর হুঁশিয়ারি কৃষক লীগের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২২, ৭:৩১ অপরাহ্ন
সারের মূল্য বৃদ্ধিতে কঠোর হুঁশিয়ারি কৃষক লীগের

নিজস্ব প্রতিবেদক : সারদেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও যারা অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কৃষক লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় সভায় নেতৃবৃন্দরা বলেন, সারের ডিলারগণ বেশির ভাগই বিএনপি-জামায়াতের নিয়োগকৃত। তাই নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে তারা সারের সংকট সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে কৃষক লীগের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা শাখার প্রতিটি নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সারা দেশব্যাপী কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেন তারা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি মো. মাহাবুব উল আলম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী জসীম উদ্দিন, নূরে আলম সিদ্দিকী, হিজাবুল বাহার রানা, আইন সম্পাদক অ্যাড. মো. জহির উদ্দিন লিমন।

আরও উপস্থিত ছিলেন, সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ শওকত হোসেন সানু, নূরুল ইসলাম বাদশা, কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ আব্দুস সালাম বাবু, জাতীয় কমিটির সদস্য কৃষ্ণ গোপাল পাল, খাজা শেখ খন্দকার রাশেদুল সিদ্দিক, মিজানুর রহমান তালুকদার এবং খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকৃজ্জামান অশোক, রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

আজকালের কন্ঠ /মিম