হাজিদের নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি | Daily AjKaler Kontho

হাজিদের নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২২, ৮:১০ অপরাহ্ন
হাজিদের নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ করতে আসা নাগরিকদের দেশটিতে প্রবেশে নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। ওমরাহ পালনকারীরা দেশটির যেকোনো আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন। ভিসার মেয়াদ থাকা অবস্থায় উমরাহ হাজিরা সৌদি আরবের মক্কা, মদিনা থেকে শুরু করে যেকোনো শহরে ভ্রমণ করতে পারবেন।

দেশটির হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাজিদের ইলেকট্রনিক মাধ্যমে ইতামারনা এপ্লিকেশন থেকে ওমরাহ হজের জন্য আবেদন করতে হবে। সেখানে তিনি করোনা আক্রান্ত নন এ ব্যাপারে তথ্যাবলী প্রদান করতে হবে। ইতামারনা এপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে ওমরাহ পারমিট গ্রহণ করার জন্য হাজির অবশ্যই দেশটিতে প্রবেশের ভিসা থাকতে হবে।

আজকালের কন্ঠ /রাকিব