চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় মো.সোলায়মান নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের হাসমত আলীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান সাত নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ শফির ছেলে।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মাসুদুর রহমান বলেন, লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো পাঁচজন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আজকালের কন্ঠ /দিপ
আপনার মতামত লিখুন :