জঙ্গি হামলায় সোমালিয়ায় নিহত ১৯ | Daily AjKaler Kontho

জঙ্গি হামলায় সোমালিয়ায় নিহত ১৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২২, ১২:৩০ অপরাহ্ন
জঙ্গি হামলায় সোমালিয়ায় নিহত ১৯

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির একটি হোটেলে পর্যটকদের জিম্মি করার দুই সপ্তাহ পর নতুন করে আবার হামলা চালাল এ জঙ্গি এ সংগঠনটি।

আরব নিউজের খবর থেকে জানা যায়, রাজধানী মোগাদিশুর এক হোটেলে জিম্মির ঘটনায় ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন।

এ বিষয়ে দেশটির পুলিশ জানিয়েছে, বেলেদবিনে ও ম্যাসাস শহরের মাঝামাঝি আফার-ইরদোদ গ্রামের পাশে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এ নাশকতা চালায় আল-শাবাব। এ সময় দুই শহরের মধ্যে সংযোগকারী রাস্তা থেকে আটটি গাড়ি আটক করে এর যাত্রীদের গুলি করে হত্যা করে তাদের দেহ আগুনে পুড়িয়ে ফেলে ওই জঙ্গিরা।

আজকালের কন্ঠ /রাকিব