রাকিব রেজা : বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন, কেশবপুর গ্রামের পরোপকারী মোঃ হানিফ খান গত ২৯/০৮/ ২০২২ইং তারিখ ট্রলি দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ সকালে স্বাধীনতা পদক প্রাপ্ত, বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা জনাব সামসুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান বাউফলের তরুণ প্রজন্মের নেতা জনাব মোঃ হাসীব আলম তালুকদারের পক্ষ্য থেকে আশিকুর রহমান গিয়ে হানিফ খানের চিকিৎসার খোঁজ খবর নেয় এবং তাঁর পক্ষ্য থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়ে আসেন ।
হানিফ খান এই মহানুভবতা জন্য হাসিব আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
আজকালের কন্ঠ /আরএম
আপনার মতামত লিখুন :