মোঃ মেহেদীহাসান(বাচ্চু)পটুয়াখালীঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুহাশেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা শ্রমিক লীগের আয়োজনে ৩১ আগস্ট বুধবার বিকেলে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা মোঃ মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার।
আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক ভুইয়া, জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মোঃ শাহীন মিয়া, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুক ফকির, সাংগঠনিক সম্পাদক গনি হাওলাদার, অটোবাইক শ্রমিক লীগের সভাপতি শাহিন তালুকদার, সদর উপজেলা শ্রমিক লীগের সভাতি মোঃ জসিম সাধারণ সম্পাদক জামাল হোসেন আকন সহ আরো অনেকে।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :