মীর মশিউর : পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে আবদুল্লাহ (৫) ও ফাহিম (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। আবদুল্লাহ ও ফাহিম বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল আজিজের ছেলে
সোমবার রাত ৯টায় পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বাংলাবাজার জামে মসজিদের ঘাটে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজ বাসার সামনে মসজিদের ঘাটে খেলা করার সময় আবদুল্লাহ ও ফাহিম খালে পরে ডুবে যায়। দুই শিশুকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাসার অদূরে খালের পানিতে ভাসমান অবস্থায় দুই সহোদরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। দুই শিশু সন্তানের মৃত্যুতে বাবা আবদুল আজিজ ও মা ফাতেমা বেগমসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
আবদুল্লাহ ও ফাহিমের চাচা আনিচুর রহমান বলেন, মায়ের সঙ্গে ঘরের বাইরে বের হওয়ার পর চোখের পলকে কি হয়ে গেল বুঝতে পারছি না। ঘটনার কয়েক মিনিট আগেও তারা খেলা করছিল।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, শিশুর ভাসমান লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :