কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৬ | Daily AjKaler Kontho

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০), মোছা. মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)।

এ বিষয়ে প্রতিবেশী সাকিব বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ /আর