কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অজ্ঞাতব্যক্তির অর্ধগলিত মরদেহ | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অজ্ঞাতব্যক্তির অর্ধগলিত মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২২, ৫:৩১ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অজ্ঞাতব্যক্তির অর্ধগলিত মরদেহ

মোঃআল আমিন মহিপুর থানা প্রতিনিধি (পটুয়াখালী) : পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অজ্ঞাতব্যক্তির অর্ধগলিত একটি মরদেহ।

আজ সোমবার(২৯ আগষ্ট) দুপুরে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে হোটেল সী ভিউ সংলগ্ন বঙ্গোপসাগরে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল খালেক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।পরে মহিপুর থানা পুলিশকে অবহিত করলে তারা এসো লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।।

তিনি আরও জানান,এটি সম্ভবত কিছুদিন আগে ঝড়ের কবলে সমুদ্রে পড়া জেলের লাশ।।তবে অনেকদিন সমুদ্রে থাকার কারনে এটি গলে-পচে গেছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

আজকালের কন্ঠ /আর