গ্রামের মানুষ সুশাসন নয়, উন্নয়ন বোঝে : পরিকল্পনামন্ত্রী | Daily AjKaler Kontho

গ্রামের মানুষ সুশাসন নয়, উন্নয়ন বোঝে : পরিকল্পনামন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ৭:৪৫ অপরাহ্ন
গ্রামের মানুষ সুশাসন নয়, উন্নয়ন বোঝে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘দ্যা রিসার্চ ফাইন্ডিংস অব দ্যা লেবার মার্কেট স্টাডিজ ফর স্কিল অ্যান্ড ইম্পলয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গ্রামের মানুষ পানি, বিদ্যুৎ, ঘর ও খাবার চায়। সুশাসন বলতে তারা সামাজিক নিরাপত্তা চায়। এদেশে গ্রামে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। তবে বর্তমানে মানুষের কিছু অসুবিধা হচ্ছে। এটাকে কেউ কেউ ইস্যু বানাতে চায়। গ্রামের মানুষের সঙ্গে আমার নিয়মিত সাক্ষাৎ হয়। তারা দুই-এক ঘণ্টার জন্য বিদ্যুতের কষ্ট সহ্য করছেন। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।’

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়া, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।

আজকালের কন্ঠ /রাকিব