রাজধানী জাল টাকাসহ কারকারি আটক | Daily AjKaler Kontho

রাজধানী জাল টাকাসহ কারকারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ৩:৫২ অপরাহ্ন
রাজধানী জাল টাকাসহ কারকারি আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জাল টাকাসহ মো. লাভলু নামে এক কারকারিকে আটক করেছে র‌্যাব। আটকের সময় তার থেকে এক লাখ ৫০ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ লাভলুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, ৫০০ টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, একটি মোবাইলও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতর ব্যক্তি একজন জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে আসছিলো। আটক ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে।

আজকালের কন্ঠ /আর