বাউফলে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

বাউফলে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ১২:০০ অপরাহ্ন
বাউফলে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাকিব রেজা : স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বাউফল উপজেলা কৃষক লীগের কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বাউফল উপজেলা কৃষক লীগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা জনাব এ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সামসুল ইসলাম (বাবুল) ধর্ম বিষয়ক সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, জনাব মাহাবুব আলম সাধারন সম্পাদক বাউফল উপজেলা কৃষক লীগ, জনাব আঃ আলিম সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ, মোঃ মজিবুর রহমান সদস্য বাউফল উপজেলা কৃষক লীগ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল কামাল পল্টু।অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাউফল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন এবং অত্র অঞ্চলে কৃষক লীগকে আরও শক্তিশালী করতে কর্মকান্ড নির্দেশনা দেন।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ /আর