গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন ও সকল শহিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আজ ২৫শে আগস্ট (বৃহস্পতিবার ) কোনাবাড়ী থানার বিসিক (ফলপট্টি) ২নং গেইটে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় (সাবেক) কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড, সরবেশ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতাউল্লা মন্ডল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মো. আফজাল হোসেন রিপন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাস আলী, মো. আসাদ উল্লাহ, মহানগর আওয়ামী লীগের সদস্য এম. এ খলিলুর রহমান,আবদুর রহমান মাস্টার।
এছাড়াও মো. হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮ নং ওয়ার্ড, মিজানুর রহমান পরান সভাপতি ৯নং ওয়ার্ড, মো. আবদুল মালেক সরকার সভাপতি ১১ নং ওয়ার্ড, কাউন্সিলর মো. সেলিম রহমান, আব্বাছ উদ্দিন খোকন, কাউসার আহম্মেদ, সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের হাজি শাহাব উদ্দিন, মো. তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ, মহানগর যুব লীগের নেতা দেওয়ান বায়েজিদ, মো. জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মহানগর সেচ্ছাসেবক লীগ, মো. জাকির হোসেন ভান্ডারী সাধারণ সম্পাদক শ্রমিক লীগ কোনাবাড়ী থানা, সোলায়মান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) কোনাবাড়ী ইউনিয়ন,মো. দেলোয়ার হোসেন মুন্না সভাপতি কৃষক লীগ,মো. রেজাউল করিম সভাপতি প্রার্থী যুব লীগ, হাজি আশিকুর রহমান জিয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুবলীগ কোনাবাড়ী থানা,মো. আনোয়ার পারভেজ, মো. হুমায়ন কবির খান সভাপতি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুগ্ম সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন সহ কোনাবাড়ী থানার সকল ওয়ার্ড আওয়ামী লীগ অংগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরে কৃষক লীগের আয়োজনে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।
আজকালের কন্ঠ /এসএম
আপনার মতামত লিখুন :