গাউছিয়া মাইজভান্ডারী হাবিবিয়া কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

গাউছিয়া মাইজভান্ডারী হাবিবিয়া কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৯, ১২:৩৪ পূর্বাহ্ন
গাউছিয়া মাইজভান্ডারী হাবিবিয়া কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন

গাজিপুর প্রতিনিধিঃ ১৮ ই অক্টোবর রোজ সোমবার ১১ঃ০০ মিঃ কোনাবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গাজিপুর মহানগর গাউছিয়া মাইজ ভান্ডারিয়া হাবিবিয়া কমিটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সফিকুল ইসলাম (নবীন) মাইজভান্ডারী। তিনি বলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, হীন ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সরকারি আলিয়া মাদ্রাসা ও কওমি মাদরাসার আলেম ওলামাদের মধ্যে বিভেদ ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি দেশের ঐতিহ্যবাহী মাদরাসা সমূহকে আলিয়া” মালিয়া” বলে চরম কটুক্তি করে দেশের লাখো লাখো আলেম-ওলামাদের প্রতি অসম্মান প্রদর্শন করছেন। এছাড়া তিনি ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজকে কুকুরের খাদ্য হিসেবে এক কেজি গোস্তের সাথে তুলনা করে এক জঘন্য উপমা দিয়ে ইসলামী মূল্যবোধের উপর চরমভাবে আঘাত করেছে। বাংলাদেশের সরকার সহ সর্বোপরি ধর্মীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাই আমরা গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবিয়া কমিটি গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ পূর্বক এহেন বক্তব্য প্রদানের জন্য ধর্মপ্রতিমন্ত্রীর বহিষ্কার এবং শাস্তির দাবি জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনু বারেক মহিলা কাউন্সিলর ৭,৮,৯ নং ওয়ার্ড।মো. জয়নাল মোল্লা মাইজভান্ডারী, আব্দুল করিম, মোকসেদ, জয়নাল আবিদীন, শফিক, রেজাউল করিম মাইজভান্ডারী, আব্দুল রাজ্জাক, মো. আজিম মাইজভান্ডারী, সোহেল, শাহ রফিল ইসলাম, সিদ্দিকুর রহমান মাইজভান্ডারী, আব্দুর রশিদ, শাহিনুর বেগম, মনোয়ারা বেগম, আজিজ, মোহাম্মদ আবুল কাশেম মোল্লা, হাজী মো. মোস্তফা কালাচান মাইজভান্ডারী, তমিজউদ্দিন মাইজভান্ডারী সহ সকল গাউছিয়া মাইজভান্ডারিয়া হাবিবিয়া কমিটির সকল সদস্য বৃন্দ।

আজকালের কন্ঠ /কবির /মিজান